শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
মুহাম্মদ (সা.)-কে সর্বশেষ নবী বিশ্বাস না করলে মুসলমান থাকা যায় না: দেওবন্দের মুহতামিম জুমার দিনে যেসব আমল করব থাইল্যান্ডে স্কুলছাত্রের গুলিতে প্রাণ গেল শিক্ষকের, আহত ১০ গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ ‘কুরআন-সুন্নাহ রক্ষায় কওমি মাদরাসা শিক্ষার বিকল্প নেই’ ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে দরকার ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য’ বাদশাহ সালমানের দাওয়াতে ওমরাহ পালনে ২৩ দেশের ২৫০ অতিথি সৌদিতে ৫৬ বছরের ইমামকে ওমরাহয় পাঠালেন গ্রামবাসী আজ বায়তুল মোকাররমে জুমার আগে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম মুফতি ওমর ফারুক সন্দ্বীপীকে দেখতে হাসপাতালে গেলেন পীর সাহেব চরমোনাই

এমপিওভুক্ত হলেন নতুন ১২৮ শিক্ষক-কর্মচারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে নতুন এক হাজার ১২৮ শিক্ষক ও কর্মচারীকে মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও) ভুক্ত করা হয়েছে। মোট ৯টি অঞ্চল থেকে এক হাজার ৪২০টি আবেদনের মধ্যে যাচাই-বাছাই করে যোগ্যদের এমপিওভুক্ত করা হয়েছে। সোমবার (১৫ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম মো. ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত হয়।

এসময় সভায় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিভাগের তিনজন প্রতিনিধি, পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের একজন প্রতিনিধি ও অধিদফতরের ৯টি আঞ্চলিক উপ-পরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা।

এছাড়া মাউশি পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর শাহেদুল খবির চৌধুরী, উপ-পরিচালক (মাধ্যমিক) আজিজ উদ্দিন যুক্ত ছিলেন। এ বিষয়ে মাউশির পরিচালক (মাধ্যমিক) প্রফেসর বেলাল হোসাইন গণমাধ্যমকে বলেন, নিয়মিত এমপিও বৈঠকে মোট ১৪২০টি আবেদন ছিল। তার মধ্যে যাচাই-বাছাই করে এক হাজার ১২৮ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করা হয়।

যেসব আবেদনের অসঙ্গতি ছিল সেগুলো আরও যাচাই করে পরবর্তীতে এমপিও সভায় তোলা হবে। মাউশি থেকে জানা গেছে, যারা শূন্য পদের বিপরীতে গত কয়েকমাসে বিধান অনুযায়ী নিয়োগ পেয়ে যোগদান করেছেন সভায় তাদের এমপিওভুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়। আর মামলার কারণে ঝুলে থাকা এমপিওর বিষয়েও সিদ্ধান্ত হয়। এছাড়া এমপিও আবেদন করা শিক্ষক-কর্মচারীদের আবেদন এই সভার মাধ্যমে নিষ্পত্তি করা হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ