মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আজ রাতে শেষ হচ্ছে জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধন মাওলানা উসমান ফয়েজীর জানাজা বুধবার বেলা ১১টায় মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে তাহাফফুজে খতমে নবুওয়তের মহাসচিবের শোক মোবাইল আসক্তি: তরুণ প্রজন্মের নীরব নৈতিক সংকট কাজের পরিধি বাড়াতে ইসলামী আন্দোলনের ১৩ উপকমিটি গঠন ‘আল্লামা উসমান ফয়েজীর দীর্ঘদিনের খেদমত নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে’ চট্টগ্রাম বিভাগে বেফাকের মাদরাসা পরিদর্শন শুরু আগামীকাল কুমিল্লায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী আর নেই ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ছাত্র জমিয়তের উদ্বেগ

সামনের সপ্তাহে ভাসানচর যাচ্ছেন জাতিসংঘ কর্মকর্তারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রায় এক বছরের অচলাবস্থার পর ভাসানচর পরিদর্শনের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে জাতিসংঘ এবং বাংলাদেশ সরকার। সামনের সপ্তাহে সংস্থাটির একটি প্রতিনিধি দল রোহিঙ্গাদের জীবনযাপন দেখতে সেখানে যাবেন।

কক্সবাজারের জনাকীর্ণ শরণার্থীশিবির থেকে প্রায় ১৩ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করেছে বাংলাদেশ সরকার। অধিকাংশ রোহিঙ্গা সেখানে গিয়ে সন্তোষ প্রকাশ করলেও জাতিসংঘ শুরুতে এর বিরোধিতা করেছিল।

সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘের ঢাকা মিশনের সঙ্গে এ বিষয়ে একটি বৈঠক হয়। সেখানেই এ সিদ্ধান্ত হয়েছে বলে শনিবার জানিয়েছে আনাদোলু এজেন্সি।

জাতিসংঘ কর্মকর্তাদের এই সফরের বিস্তারিত এখনো ঠিক হয়নি। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)-এর ঢাকা কার্যালয়ের মুখপাত্র মোস্তফা মোহাম্মদ সাজ্জাদ আনাদোলুকে বলেছেন, ‘বিস্তারিত ঠিক করতে আলোচনা চলছে।’

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ-পূর্ব এশিয়া) দেলোয়ার হোসেন সফরের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘গত সপ্তাহে আমাদের বৈঠক হয়েছে। আমরা জাতিসংঘের কর্মকর্তাদের সরাসরি পরিদর্শনে সহায়তা করতে অফিসিয়াল সিদ্ধান্ত নিয়েছি। সামনের সপ্তাহের মাঝামাঝি সফরটি হবে।’

দেলোয়ার হোসেন জানিয়েছেন, তারা কর্মকর্তাদের সফরে টেকনিক্যাল সহায়তা দেবেন। এই কর্মকর্তা আশা করছেন, প্রতিনিধি দল ভাসানচরের অবকাঠামো দেখে সন্তুষ্ট হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ