শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

এবার সোহরাওয়ার্দী উদ্যানে তৈরি হচ্ছে বঙ্গবন্ধুর ২৬ ফুট উঁচু ভাস্কর্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেখানে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন, সেই স্থানে 'বঙ্গবন্ধু ভাস্কর্য' নির্মাণ করতে যাচ্ছে সরকার। ২৬ ফুট উঁচু এ ভাস্কর্যটি তৈরি করা হবে ব্রোঞ্জ দিয়ে।

চলতি মাসেই ভাস্কর্যটি নির্মাণের জন্য কার্যাদেশ দেওয়ার কথা রয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ ও সংরক্ষণ প্রকল্পের আওতায় এটি নির্মিত হচ্ছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, 'বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে তার ভাস্কর্য উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতিসহ নানা কারণে তা সম্ভব হয়নি। এখন দ্রুততম সময়ে আমরা বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ শুরু করতে চাই। মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ বলেন, 'বঙ্গবন্ধুর ভাস্কর্যের নকশাসহ অন্যান্য সবকিছুই চূড়ান্ত হয়েছে। ভাস্কর্য নির্মাণের জন্য এ মাসেই কার্যাদেশ আহ্বান করা হবে।'

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ