শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অসময়ের ঘন কুয়াশায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল আজ সোমবার সকাল ৮ টা থেকে বন্ধ রয়েছে। এতে মাঝ পদ্মায় ৪টি ফেরি আটকা পড়েছে।

বিআইডব্লিউটিসির ম্যানেজার আহম্মদ আলী জানান, ঘন কুয়াশার কারণে শীত শেষে ফাল্গুনের দ্বিতীয় সপ্তাহেও দুই দিন ফেরি বন্ধ ছিল। তবে ফেরি চলাচলরত অবস্থাতেই সোমবার সকালে আবারও অসময়ের ঘন কুয়াশার কারণে ফেরি বন্ধ রাখা হয়েছে।

তিনি জানান, বহরের ১৭ ফেরির মধ্যে ১৫ টি ফেরি চলাচল করছিল। ঘনকুয়াশার কারণে বয়াবাতি কিছুই দেখা না যাওয়ার কারণে ফেরি চলচাল বন্ধ করে দেয়া হয়। জলবায়ু পরিবর্তনের কারণে এমনটি হচ্ছে।

ফেরি বন্ধ থাকায় ঘাটে অপেক্ষমান যানের লাইন বাড়ছে। ফেরিতে আধুনিক ফগ লাইট স্থাপনের দাবি ভুক্তভোগীদের। আগে যে ফেরিতে ফগ লাইট ছিল সেগুলো কার্যকর নেই। সাড়ে ১০ কিলোমিটারের এই নৌপথ তাই কুয়াশায় পারি দেয়া যাচ্ছে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ