শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

‘মুসলিম উম্মাহর ইতিহাস’র মোড়ক উন্মোচন আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের ইতিহাসবিদ মাওলানা ইসমাইল রেহান রচিত ‘মুসলিম উম্মাহর ইতিহাস’ (১-৬) -এর মোড়ক উন্মোচন হতে যাচ্ছে। আগামীকাল সোমবার ঢাকার বাংলাবাজারের জুবলি স্কুল হলে সকাল ১১টায় মোড়ক উন্মোচন অনুষ্ঠান শুরু হবে। চলবে দুপুর ১টা ৩০ পর্যন্ত।

মোড়ক উন্মোচনে উপস্থিত থাকবেন- মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভী, মুসা আল হাফিজ, মনযুর আহমদ, হুমায়ুন আইয়ুব, জগলুল আসাদ।

ইত্তিহাদের প্রকাশক ও কর্নধার মাওলানা মোহাম্মদ ইসহাক বলেন, মাওলানা মুহাম্মদ ইসমাইল রেহান পাকিস্তানের প্রখ্যাত একজন ইতিহাসবিদ। ইসলামের ইতিহাস বিষয়ে কয়েক যুগ ধরে তিনি কাজ করে চলেছেন অবিরাম। বর্তমানে জামিয়াতুর রশিদ করাচির ইসলামিক হিস্ট্রি এন্ড কালচারাল স্টাডিজ বিভাগে অধ্যাপনা করছেন। ইতিহাসের বিভিন্ন অংশ নিয়ে তার বেশকিছু বই প্রকাশিত হয়েছে। বইগুলো বেশ জনপ্রিয় ও সমাদৃত হয়েছে বোদ্ধামহলে।

তিনি বলেন, মাওলানা ইসমাইল রেহান রচিত ‘তারিখে উম্মতে মুসলিমা’ গ্রন্থটির পটভূমি সৃষ্টির সূচনাকাল থেকে বর্তমান সময় পর্যন্তকার সমস্ত ইতিহাস। এই দীর্ঘ সময়ে সংঘটিত মুসলিম উম্মাহর আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক তাবৎ প্রেক্ষাপট নিয়ে রচিত হয়েছে এই দালিলিক গ্রন্থ। ইতিহাসের অজস্র পট-পরিবর্তনের দৃশ্যচিত্র অত্যন্ত কুশলী ও সুনিপুণ বুননে উপস্থাপন করেছেন পাকিস্তানের খ্যাতনামা ইতিহাসবিদ মাওলানা ইসমাইল রেহান।

৬ খন্ডের বইটির মুদ্রিত মূল্য ৩৪০০ টাকা। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বইটি পাওয়া যাবে মাত্র ১৪০০ টাকায়। বইটি পাওয়া যাবে ইত্তিহাদ প্রকাশনীর কাউন্টারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ