মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

সৈয়দপুর পৌরসভা নির্বাচন, বিএনপির পর জাপা প্রার্থীর ভোট বর্জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী সিদ্দিকুল আলম ভোট বর্জন করেছেন।

আজ রোববার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড় এলাকার জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন এবং পুনরায় নির্বাচন আয়োজনের দাবি করেন।

সিদ্দিকুল আলমের অভিযোগ, এখানে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এলেও তাদের ভোট দিতে দিচ্ছে না। জাতীয় পার্টি সরকারের একটি অংশ। অথচ লাঙলের এজেন্টকে ভোট কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। এর আগে বিএনপির প্রার্থীরা একাধিক স্থানে ভোট বর্জন করেছে বলে জানা গেছে।

তিনি বলেন, পুলিশ সদস্য লাঙলের সমর্থকদের হুমকি দিয়ে বের দেয়। এ অবস্থায় আমার ভোট বর্জন করা ছাড়া কোনও উপায় নেই। তারা আমার নিশ্চিত বিজয় ছিনিয়ে নিচ্ছে। সংবাদ সম্মেলনে সৈয়দপুর জাতীয় পার্টির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ