শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান বাঘের গালিবাফের সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিনের সাক্ষাৎ

কাদের মির্জা বিএনপি জামায়াতের পেইড এজেন্ট, উন্মাদ: ফেনী আ.লীগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর বসুরহাট পৌর সভার মেয়র আবদুল কাদের মির্জাকে বিএনপি-জামায়াতের পেইড এজেন্ট, টেন্ডারবাজ, চাঁদাবাজ, মাদকাসক্ত, দুশ্চরিত্র ও উন্মাদ-বেসামাল উল্লেখ করে ফেনীতে সংবাদ সম্মেলন করেছে আওয়ামীলিগ নেতারা।

আজ মঙ্গলবার (১৬ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় ফেনী শহরের একটি রেস্টুরেন্টে কাদের মির্জার মিথ্যাচারের বিরুদ্ধে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ওবায়দুল কাদের তারেক রহমানের সাথে আঁতাত করে বর্তমান আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে, জাতীয় ও স্থানীয় নেতাদের নিয়ে মিথ্যাচার করছে। তারেক রহমান মীর্জাকে আশ্বাস দিয়েছেন আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী করা হবে। সেই আশ্বাসের কারণেই সে বিএনপি-জামাতের এজেন্ডা বাস্তবায়ন করছে।

তিনি আরও বলেন, টেন্ডারবাজ, সিএনজির টোল আদায়কারী, বাস ট্রাক থেকে চাঁদাবাজিসহ নানা অপকর্মের হোতা কাদের মির্জা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইমেজ ক্ষুন্ন করার জন্য আবোল তাবোল বক্তব্য শুরু করলে বিষয়টি আমাদের অনুভূতিতে আঘাত আসার কারণে আমরা তার বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হয়েছি। কাদের মির্জার সন্ত্রাসের শিকার হয়ে অসংখ্য আওয়ামীলীগ নেতাকর্মী, সাধারণ মানুষ জীবন দিতে হয়েছে এবং ছাড়তে হয়েছে ঘরবাড়ি। কুখ্যাত সন্ত্রাসী নিজেকে বিখ্যাত বানানোর জন্য চট্টগ্রাম মেয়র পদে শপথ নিতে যাওয়ার পথে দাগনভূঞায়ায় ভোর বেলায় নিজের গাড়িতে হামলার যে গল্প তৈরী করেছেন। তার কোন প্রমাণ দিতে পারবেনা।

সংবাদ সম্মেলনে আওয়ামীগ নেতারা বলেন, আমরা কাদের মির্জাকে জানিয়ে দিতে চাই আপনি সহজ পথে ফিরে আসুন। মিথ্যাচার থেকে সরে এসে সুস্থ্ ও সুন্দর রাজনীতিতে ফিরে আসুন।

নেতারা আরও বলেন, 'নোয়াখালীর প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে নোয়াখালী জেলা প্রশাসন, পুলিশ প্রশাস ও উপজেলা প্রশাসনের কাছে জোরালো দাবী জানাচ্ছি এ তথাকথিত ভন্ড, মতলববাজ, চাঁদাবাজের কোন আদেশ, কোন নির্দেশনা না শুনে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সাথে সাথে তাকে দ্রুদ গ্রেফতার করে পাবনা মানসিক হাসপাতালে অথবা যেকোন উন্নতমানের মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে প্রেরণ করা হোক।'

এসময় নেতারা বলেন, কাদের মির্জা ও তার ছেলে মিলে বসুরহাটকে সন্ত্রাস ও মাদকের স্বর্গরাজ্য বানিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকশন হাইটসে একটি হোটেলে বৈঠক করেন এবং তারেক রহমানের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলে বাংলাদেশ আওয়ামীলীগ এবং সরকারের বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত হয়েছে।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, ফেনী জেলা যুবলীগের সভাপতি ও দাগনভুঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, ফেনী পৌরসভার মেয়র ও ফেনী পৌর আওয়ামীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ