শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল

বাজারে খোলা তেল বিক্রি বন্ধ হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধি পেয়েছে। তেলের দাম বৃদ্ধির পেছনে খোলা তেল ব্যবসায়ীদের ওপর দায় চাপিয়েছেন ভোজ্যতেল উৎপাদনকারী মিল মালিকরা। এতে আগামীতে বাজারে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ হচ্ছে। তবে যারা প্যাকেটজাত তেল কিনতে পারবেন না তাদের জন্য চালু হবে ২৫০ মিলিলিটার থেকে ৫০০ মিলিলিটারের পাউস প্যাক। করপোরেট গ্রাহকদের জন্য ১০ থেকে ১৫ লিটারের টিনে তেল বাজারজাত করতে কোম্পানিগুলোকে নির্দেশনা দিয়েছে দেওয়া হয়েছে। এছাড়া কোম্পানিগুলোর নির্ধারিত দাম মিলগেটে যেন কমপক্ষে ১০ দিন অপরিবর্তিত থাকে, তা নিশ্চিত করতে বলা হয়েছে।

আজ রোববার (২৪ জানুয়ারি) বাণিজ্য মন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে অনুষ্ঠিত ভোজ্যতেল ব্যবসায়ীদের এক সভায় এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা জানিয়েছেন।

সভায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ভোজ্যতেলের বাজার স্থিতিশীল রাখা ও মান নিশ্চিত করতে খোলা তেল বিক্রি না করে বোতলজাত বা পলি প্যাকে বাজারজাত করতে কোম্পানিগুলোকে অনুরোধ করেন।

এক দশক আগেই আইন করে খোলা ভোজ্যতেল বিক্রি নিষিদ্ধ করে বাণিজ্য মন্ত্রণালয়। ওই সময় প্রচলিত ডিও (ডেলিভারি অর্ডার) প্রথাও বাতিল করে সরকার। তবে বাস্তবে তার কোনও প্রয়োগ না থাকায় এখনও বাজারে প্রায় তিন-চতুর্থাংশ ভোজ্যতেল খোলা সরবরাহ করছে কোম্পানিগুলো, যার মান ও দাম নিয়ন্ত্রণের কোন উপায় নেই সরকার ও কোম্পানিগুলোর হাতে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ