শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল

করোনার টিকা নিচ্ছেন প্রধান বিচারপতি, মন্ত্রী ও সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামীকাল রোববার করোনার টিকা নেবেন প্রধান বিচারপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীসহ সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা।

আজ শনিবার স্বাস্থ্যের ডিজি অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এ তথ্য জানিয়েছেন।

ভারত থেকে করোনার ভ্যাকসিন আসার পর ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে শুরু হয় পরীক্ষামূলক টিকা দেয়ার কাজ। দুই দিনে পাঁচশ ৬৭ জনকে দেয়া হয় ভ্যাকসিন। এরপরই শুরু হয় ভ্যাকসিন নেয়ার জন্য রেজিষ্ট্রেশন কার্যক্রম।

শনিবার দুপুর পর্যন্ত টিকা নিতে তিন লাখ ২৮ হাজার ১৩ জন রেজিষ্ট্রেশন করেছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক। বলেন, এরইমধ্যে টিকা দান কর্মসূচীর ৭৫ শতাংশ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রোববার দেশজুড়ে করোনার ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হচ্ছে। সকাল ৯টা থেকে সারা দেশে একযোগে করোনার টিকা প্রয়োগ শুরু হবে।

রাজধানীর সরকারি ৪৩টি হাসপাতালে দেয়া হবে করোনার টিকা। ঢাকা উত্তর সিটির ৩০টি ও দক্ষিণ সিটির ১৯টি কেন্দ্রে ৩শ ৪৩টি টিম টিকা প্রয়োগে কাজ করবে।

এদিকে, রেজিস্ট্রেশনের জন্য গেল ৪ ফেব্রুয়ারি অ্যাপটি গুগল প্লে স্টোরে আসার কথা থাকলেও তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তাই যারা করোনার টিকা পেতে অগ্রাধিকারের তালিকায় রয়েছেন এবং অনলাইনে আবেদন করতে পারছেন না তাদের জন্য স্পটে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। টিকা নেয়ার চার সপ্তাহ পর করোনার দ্বিতীয় ডোজ দেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ