শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল

এবার আল জাজিরার প্রতিবেদন নিয়ে মুখ খুললেন চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম আল জাজিরায় প্রকাশিত বহুল আলোচিত প্রতিবেদনের বিষয়ে এবার মুখ খুললেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি সরকারকে ‘সুন্দরভাবে জবাব’ এরপ্রতিবেদনের দেয়ার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘মহানগর সম্মেলন ২০২১’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, আল জাজিরা যে তথ্য প্রকাশ করেছে, এখন দেশের যত দায়িত্বশীল, একজনেরও হুঁশ আছে? ওদিকে দেখেন জাতিসংঘ আবার এটার ব্যাখ্যা চাইছে। তামাম বিশ্বে আমরাও তো আসলে লজ্জিত। আজকে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরের ইতিহাসে জাতীয় প্রকাশমাধ্যম এ ধরনের কোনো ঘটনা ঘটায়নি বা প্রকাশ করেনি।

তিনি আরো বলেন, আমরা বাংলাদেশ সরকারকে বলব যে আপনারা সুন্দরভাবে এর জবাব দিন। তামাম দুনিয়ার ভেতরে, আমরা যেনো আবার বুক ফুলিয়ে বিশ্বের সামনে দাঁড়াতে পারি। এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ