শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম

কুয়েতে বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুয়েতে করোনার বিস্তার ঠেকাতে এবং নতুন স্ট্রেইনের করোনাভাইরাস যাতে দেশটিতে না ঢুকতে পারে- এ জন্য আগামী ৭ জানুয়ারি থেকে দুই সপ্তাহের জন্য বিদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

কুয়েতি মন্ত্রিসভা এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলেছে, তবে কুয়েতি নাগরিকদের প্রথম-স্তরের আত্মীয়-স্বজন যেমন অভিভাবক ও সন্তান এবং তাদের গৃহকর্মীরা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে না। তবে যারাই প্রবেশ করবে, তাদের কোয়ারেন্টিনে থাকতে হবে।

এ ছাড়া রাত ৮টার মধ্যে ব্যায়ামাগার, সেলুন ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।তবে ফার্মেসি, সুপারমার্কেট ও অন্যান্য খাবারের দোকান এর আওতায় থাকবে না।

কারো যদি জাল করোনা সনদ প্রমাণিত হয় তাহলে ফিরতি ফ্লাইটে নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে, একইসঙ্গে তাকে ৫০০ কুয়েতি দিনার জরিমানা গুনতে হবে।

কুয়েতে বুধবার আরও ৭৫৬ জনের করোনা শনাক্ত করা হয়েছে।জাতীয় ছুটির দিন গুলোতে যেকোন ধরনের গণজামায়েত, সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ