শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম

‘করোনা ভ্যাকসিন সমালোচকদের ভেংচি কাটছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার ভ্যাকসিন নিয়ে যারা সমালোচনা করেছিলেন তাদের দিকে তাকিয়ে ভ্যাকসিন ভেংচি কেটেছে বলে বৃহস্পতিবার মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘এখন ভ্যাকসিন দেয়ার জন্য যে পরিমাণ উৎসাহ দেখা যাচ্ছে, এই ভ্যাকসিন নিয়ে যারা সমালোচনা করেছিলেন তাদের দিকে তাকিয়ে ভ্যাকসিনটা ভেংচি কেটেছে।’

সচিবালয়ে বাংলাদেশের গ্লোব বায়োটেকের গবেষণাগারে করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারক দলের প্রধান দুই বৈজ্ঞানিক কাঁকন নাগ এবং নাজনীন সুলতানার সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘অনেকেই আশঙ্কা করে বলেছিল আমরা সঠিক সময়ে ভ্যাকসিন সংগ্রহ করতে পারব না। সরকার ঘোষণা দিয়েছিল জানুয়ারি মাসের মধ্যে ভ্যাকসিন আসবে। সেই সময়েই ভ্যাকসিন দেশে এসেছে। যখন ভ্যাকসিন আসলো তখন অপপ্রচার শুরু করা হলো, এই ভ্যাকসিন জনগণ নেবে না, এটার ওপর তাদের আস্থা নেই। পাশাপাশি প্রথমে এমপি-মন্ত্রীদের নেয়ার কথা বলা হলো।'

বায়োটেকের ভ্যাকসিন বঙ্গভ্যাক্স সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন নিয়ে অনেক কথা হয়েছে বাংলাদেশে। প্রধানমন্ত্রীর আহ্বানে ও নিজেরা স্বপ্রণোদিত হয়ে গবেষণা করেছেন এবং অত্যন্ত অল্প সময়ের মধ্যে এটি আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। মুজিববর্ষের মধ্যেই এই ভ্যাকসিন পরিপূর্ণভাবে জনগণের জন্য উন্মুক্ত করতে পারবে বলে আশা করছেন তারা। আমিও আশা করছি এই ভ্যাকসিন খুব সহসাই সব প্রক্রিয়া সম্পন্ন করে জনগণকে দিতে সক্ষম হবো। আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি। সরকার এক্ষেত্রে সবদিক থেকে সহায়তা করবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ