শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম

করোনা ও প্রচণ্ড তুষার ঝড়ের কবলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার মধ্যেই প্রচণ্ড তুষার ঝড়ে আরও বিপর্যস্ত হয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। নিউইয়র্ক, ম্যাসাচুসেটস, পেনসিলভ্যানিয়ার স্কুল ও অফিস বন্ধ রাখা হয়েছে। বাতিল হয়েছে শত শত ফ্লাইট। আপাতত স্থগিত রয়েছে করোনার টিকাদানও। খবর নিউইয়র্ক টাইমসের।

প্রতিবেদনে বলা হয়েছে, পথঘাট পুরু বরফে ঢেকে গেছে। সেই সঙ্গে চলছে প্রবল ঝড়ো হাওয়া। এর কবলে পড়তে হয়েছে প্রায় ৬ কোটি মানুষকে। তুষারঝড় আমেরিকায় নতুন কিছু নয়। কিন্তু এবারের বিপর্যয়কে অন্যতম ভয়ঙ্কর বলে ধরা হচ্ছে।

পরিস্থিতির দিকে নজর রেখে ‘জরুরি অবস্থা’ ঘোষণা করা হয়েছে নিউইয়র্ক ও নিউজার্সিতে। বিভিন্ন স্থানে প্রায় ২ থেকে ৩ ফুট করে পুরু বরফের স্তর জমে গিয়েছে। ঝড় হচ্ছে সর্বোচ্চ ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। জরুরি কারণ ছাড়া কাউকে কোথাও যেতে নিষেধ করা হয়েছে। আপাতত তাই ঘরবন্দি ঝড়ের কবলে পড়া শহরের বাসিন্দারা।

নিউইয়র্কের করোনা টিকাকরণ আপাতত বন্ধ। শহরের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো পরিস্থিতি সম্পর্কে জানাতে গিয়ে বলেছেন, ‘ভয়ঙ্কর ও জীবন বিপন্ন করা অবস্থা’।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ