শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম

উইঘুর মুসলমানদেরর রক্ষায় বিশ্বসম্প্রদায়কে এগিয়ে আসতে হবে: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের জিনজিয়াংয়ের বন্দী শিবিরে উইঘুর নারীদের উপর পৌশাচিক নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করে অবলিম্বে উইঘুর মুসলিম নারীদের উপর নির্যাতন বন্ধ ও স্বাধীনভাবে উইঘুর মুসলমানদের জীবনযাপনের ব্যবস্থার দাবী জানিয়েছে খেলাফত মজলিস।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, চীনা কমিউনিস্ট শাসকরা বহু কাল ধরে সেদেশের উইঘুর মুসলমানদের উপর অমানবিক নির্যাতন চালিয়ে আসছে। উইঘুর মুসলমানদের ধর্ম পালনে বাঁধা প্রদান করা হচ্ছে। বন্দী শিবিরে নিয়ে মুসলমান নারী-পুরুষদের উপর পৌশাচিক নির্যাতন চালানো হচ্ছে। নারী- পুরুষদের বন্ধ্যা করে দেয়া হচ্ছে।

সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিতে প্রকাশিত এক রিপোর্টে ভূক্তভোগী নারীদের বক্তব্যে প্রকাশ পেয়েছে চীনা বন্দী শিবিরগুলোতে কিভাবে মুসলিম নারীদের উপর বিভিন্ন বাহিনীর সদস্যরা গণধর্ষণ, হত্যা, নির্যাতন চালিয়ে যাচ্ছে। উইঘুর মুসলিম নারী-পুরুষের উপর পরিচালিত বর্বরতা ও পৌশাচিকতা কোনভাবেই সহ্য করা যায় না।

অবিলম্বে উইঘুর মুসলমাদরে উপর পরিচালিত চীনা শাসকদের বর্বরতা ও পৌশাচিক নির্যাতন বন্ধ করতে হবে। বন্দী নারীদের উপর পরিচালিত যৌন নিপিড়ন বন্ধ করেত হবে। চীনা বন্দী শিবিরে আটক উইঘুর মুসলমানদের অবিলম্বে মুক্তি দিতে হবে। উইঘুরদের ধর্মীয় ও নাগরিক অধিকার সুনিশ্চিত করতে হবে। উইঘুর মুসলমানদেরর রক্ষায় বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।

বিবৃতিতে নেতৃদ্বয় উইঘুর মুসলমানদের উপর চীনা কমিউনিস্ট শাসকদের জুলুম নির্যাতন বন্ধ ও তাদের মানবিক, ধর্মীয় ও নাগরিক অধিকার রক্ষায় জাতিসংঘ, ওআইসিসহ বিশ^ সম্প্রদায়কে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ