শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম

সমালোচনার মুখে পাকিস্তানে সরানো হচ্ছে আল্লামা ইকবালের ভাস্কর্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তান সরকার দেশটির জাতীয় কবি আল্লামা ইকবালের একটি ভাস্কর্য সরানোর ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের পাঞ্জাব শহরের পার্কস অ্যান্ড হর্টিকালচার অথরিটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভাস্কর্য নিয়ে সমালোচনা হওয়ার পর মঙ্গলবার পাকিস্তানের কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে।

সংবাদ মাধ্যম জিও টিভি জানায়, গুলশান-ই-ইকবাল এলাকায় অবস্থিত ওই পার্কের মুখপাত্র নাদিয়া তুফায়েল বলেছেন, এই ভাস্কর্যটি সরিয়ে ফেলা হবে। এরপর প্রয়োজনীয় সংশোধন করে এটি আবারও প্রতিস্থাপন করা হবে।

টুইটারে এক ব্যক্তি একটি ছবি শেয়ার করেন। সেখানে দেখা যায়, একদল কর্মী ওই ভাস্কর্যের চারপাশের সীমান্ত বেড়া তুলে ফেলছেন। ওই টুইটার ব্যবহারকারী লিখেছেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ইকবালের ভাস্কর্য সরিয়ে ফেলা হচ্ছে।

আল্লামা ইকবাল ভারতবর্ষের মুসলিম কবি, দার্শনিক, রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও ব্যারিস্টার ছিলেন। তার ফার্সি ও উর্দু কবিতা; আধুনিক যুগের ফার্সি ও উর্দু সাহিত্যে অন্যতম হিসেবে বিবেচনা করা হয়। তাকে পাকিস্তানের আধ্যাত্মিকজনক হিসেবে স্বীকৃতি দেয়া হয়। ইকবাল তার ধর্মীয় ও ইসলামের রাজনৈতিক দর্শনের জন্যও বিশেষভাবে সমাদৃত ছিলেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ