শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

হাটহাজারী উপজেলা ও পৌর কমিটি ঘোষণা করল হেফাজতে ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি>

দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের চট্টগ্রামের হাটহাজারী উপজেলা ও পৌরসভা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাত ৮টার দিকে পৌরসভার কনক কমিউনিটি সেন্টারে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী, নায়েবে আমির মুফতি জসীমুদ্দীন, মাওলানা হাবিবুর রহমান কাসেমী, মাওলানা শুয়াইব, মাওলানা ইয়াহইয়া, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, যুগ্মমহাসচিব মাওলানা নাসির উদ্দিন মুনির, মাওলানা মীর ইদ্রিস, সহ-অর্থ সম্পাদক আহসান উল্লাহসহ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।

প্রধান অতিথির বক্তব্যে পূর্বে মাওলানা আজিজুল হক ইসলামাবাদী হাটহাজারী উপজেলা ও পৌরসভা শাখা হেফাজতে ইসলামের কমিটি ঘোষণা করেন। হাটহাজারী উপজেলা কমিটিতে ১৫৫জন সদস্য রয়েছেন।

সভাপতি মাওলানা শুয়াইব (হাটহাজারী মাদরাসা), সাধারণ সম্পাদক মাহমুদ হোসাইন (নুরানি বোর্ড), সাংগঠনিক সম্পাদক, মাওলানা কামরুল ইসলাম কাসেমী, অর্থ সম্পাদক মাওলানা আবদুল মাবুদ, প্রচার সম্পাদক মাওলানা ইমরান ফতেপুরী, সহ প্রচার সম্পাদক ইনামুল হাসান ফারুকী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মহসিন (মেখল)।

হাটহাজারী পৌরসভা কমিটিতে ১৫৫ জন সদস্য রয়েছেন। সভাপতি মাওলানা জাহাঙ্গীর মেহেদী, সাধারণ সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদ উল্লাহ আসাদ, অর্থ সম্পাদক মাওলানা লোকমান, প্রচার সম্পাদক মাওলানা ইদ্রিস আলীপুর, আইন সম্পাদক মোহাম্মদ আলী ফটিকা।

উপজেলা ও পৌরসভা কমিটিতে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে রয়েছেন- দারুল উলূম হাটহাজারী মাদরাসার পরিচালক প্যানেল সদস্য আল্লামা শেখ আহমদ, মাওলানা ইয়াহিয়া, মাওলানা নোমান ফয়জী, মাওলানা হাবিবুর রহমান কাসেমীসহ ২২ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ