শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

৪-৫ দিনের মধ্যে ভ্যাকসিন যাবে দেশের সব জেলায়: পাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সব প্রক্রিয়া শেষে আগামী চার-পাঁচদিনের মধ্যে দেশের সব জেলায় ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন সংসদ সদস্য নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, প্রতিটি ভ্যাকসিনের স্যাম্পল আমরা ওষুধ প্রশাসনের ল্যাবরেটরিতে পাঠাবো টেস্ট করার জন্য। তারা ছাড়পত্র দিলে প্রতিটি জেলায় ভ্যাকসিন পৌঁছে দেবো। ধারণা করছি, ৪৮ ঘণ্টা পর থেকে অথবা চার থেকে পাঁচদিনের মধ্যে আমরা এ ভ্যাকসিনগুলো দেশের সব জেলায় পৌঁছে দিতে পারবো।

সোমবার (২৫ জানুয়ারি) বিমানবন্দরের ৮ নম্বর গেটে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

তিনি বলেন, আমরা প্রমাণ করতে চাই, ভারতের মুম্বাই থেকে ভ্যাকসিন ঢাকায় এসেছে, বিমানবন্দর থেকে বেক্সিমকোর ওয়্যারহাউজে (গুদামে) নেয়া হচ্ছে। সেখানে প্রতিটি ভ্যাকসিন চেক করে দেখা হবে। কোথাও কোনো ত্রুটি থাকলে বা ডেমেজ, শর্টেজসহ কোনো রকমের সমস্যা থাকলে, সেগুলো বেক্সিমকো ফার্মা নিয়ে যাবে। সেগুলোর দায় বেক্সিমকোর। সরকারকে আমরা নিখুঁত ভ্যাকসিন দেবো আমরা।

এখন থেকে প্রতিমাসে ৫০ লাখ ডোজ ভ্যাকসিন বেক্সিমকোর মাধ্যমে বাংলাদেশে আসবে জানান তিনি। পাপন বলেন, এ ভ্যাকসিন পরিবহনের জন্য আমরা বিশেষ ফ্রিজার কাভার্ড ভ্যান কিনেছি। যা আমাদের আগে ছিল না। আজ নয়টি কাভার্ড ভ্যারে ভ্যাকসিন বহন করা হচ্ছে। আগামী মার্চ মাসে আরও ভ্যান আসবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ