শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’

‘গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উচ্চ শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার মাধমে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, কোন কোন সদস্য সংশয় প্রকাশ করে বলেছেন অটো পাসের পর শিক্ষার্থীরা পরবর্তী পর্যায়ে কি করে যাবে। পরবর্তী পর্যায়ে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হবে। সেটি আশা করছি গুচ্ছ পদ্ধতিতে হবে।

রোববার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সংশোধন বিল ২০২১ বিলের ওপর জনমত যাচাই-বাছাইয়ের প্রস্তাবের ওপর এমপিদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এখন পর্যন্ত মাত্র ৪টি বিশ্ববিদ্যালয় ছাড়া বাকি সকল বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেবার ব্যাপারে সম্মত হয়েছে। এখন ইউজিসির সহায়তায় আমাদের মুডালিটিটা কি হবে সেটি পুরো নির্ধারিত হবে। খুব শিগগিরই এই পরীক্ষায় যেতে পারব। আশা করছি অবশ্যই স্বাস্থ্যবিধি মেনেই হবে।

তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে গুচ্ছ পদ্ধতিতে যাবার যে শুভ দিক ও সুফলগুলো রয়েছে তাতে শিক্ষার্থীদের হয়রানির একেবারেই কমে যাবে। অভিভাবকদের আর্থিক সাশ্রয় হবে। তাদের অনেক রকমের হয়রানি কমে যাবে। দেশে এই মহামারির সময়ে এই লাখ লাখ শিক্ষার্থী সারাদেশে ছুটে বেড়াবে এক বিশ্ববিদ্যালয় থেকে আরেক বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেবার জন্য, তার মধ্যে দিয়ে আরো সংক্রমণ বাড়বে-সেই অবস্থাটিকেও এড়াতে পারব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ