বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ওবায়দুল কাদেরকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আগামীকাল কোম্পানীগঞ্জে হরতাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ওবায়দুল কাদেরকে রাজাকার পরিবারের সদস্য বলার প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে হরতালের ডাক দিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।

শনিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় অবস্থান ধর্মঘট থেকে হরতাল কর্মসূচির ঘোষণা দেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

এটি আগামীকাল রোববার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে। হরতাল চলাকালে কোম্পানীগঞ্জ উপজেলায় বন্ধ থাকবে ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন। কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ তাদের দাবি আদায়ে শান্তিপূর্ণভাবে এই হরতাল পালন করবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল প্রমুখ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে ফেসবুক লাইভ ভিডিওতে ওবায়দুল কাদের ও আবদুল কাদের মির্জাকে রাজাকার পরিবারের সদস্য বলে মন্তব্য করেন নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ