বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময়

খাগড়াছড়িতে ইশা ছাত্র আন্দোলনের জেলা সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান,
খাগড়াছড়ি প্রতিনিধি>

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের খাগড়াছড়ি জেলা শাখা পূর্ণ গঠনকল্পে জেলা সম্মেলন শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে।

আজ (২১জানুয়ারি) বৃহস্পতিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত জেলা সম্মেলনে প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক এম এ হাসিবুর গোলবার,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার আহবায়ক মুফতি ইমাম উদ্দিন কাসেমী।

সম্মেলনে বক্তাগণ বলেন, নৈতিক আদর্শচ্যুত রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো খুন-ধর্ষণ, রাহাজানি,টেন্ডারবাজি সহ নানা অপকর্মে জড়িয়ে পড়েছে। তাদের এই অপকর্ম জাতিকে হতাশ করেছে। এমতাবস্থায় মহানবী সা. এর আদর্শ ও সাহাবায়ে কিরামের অনুসৃত পথে পরিচালিত ইশা ছাত্র আন্দোলন জাতিকে আলোর পথ দেখিয়েছে। একথা নির্দ্বিধায় বলা যায়, মেধাবী ছাত্রদের আদর্শ ও প্রিয় সংগঠন ইশা ছাত্র আন্দোল।

ইশা ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি মুহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ আল-আমিন হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ দেলোয়ার হোসাইন, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা মহিউদ্দিন সুরুজ, খাগড়াছড়ি কওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের সদর সভাপতি মাওলানা নুরুল কবির আরমান, ইশা আন্দোলনের সহ-সভাপতি মাওলানা দেলোয়ার, খাগড়াছড়ি সদর থানা শাখার সভাপতি মাওলানা আলী হোসেন কারীমি,ইসলামী আন্দোলনের জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা রাশেদুল ইসলাম, খাগড়াছড়ি সদর সভাপতি মোঃ আবুল কাশেম, ইসলামী আন্দোলনের জেলা দপ্তর সম্পাদক মুহাম্মদ আলম হোসেন প্রমূখ।

সম্মেলন শেষে মোঃ রবিউল মিয়াজীকে সভাপতি, মোঃ আশরাফুল ইসলামকে সহ-সভাপতি ও মোঃএকরাম হোসেন কে সেক্রেটারি করে ইশা ছাত্র আন্দোলনের জেলা কমিটি আংশিক পূর্ণ গঠন করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ