শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

বাসায় ফিরেছেন করোনা আক্রান্ত হাসানুল হক ইনু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন করোনায় আক্রান্ত জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বুধবার বিকেলে তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বলে জানিয়েছেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম।

তিনি বলেন, গত ১২ জানুয়ারি কোভিড টেস্টে পজিটিভ হয়ে জাসদ সভাপতি চিকিৎসকদের পরামর্শে বাসায় আইসোলেশনে ছিলেন। পরে সতর্কতা ও প্রতিরোধমূলক চিকিৎসা গ্রহণের জন্য ১৫ জানুয়ারি সন্ধ্যায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে সিনিয়র কনসালট্যান্ট ডা. মহিউদ্দিন আহমেদের অধীনে কোভিড ইউনিটে ভর্তি হন।

‘মেডিকেল টেস্টের ফলাফল পরপর চারদিন ধারাবাহিকভাবে স্বাভাবিক থাকায় এবং কোভিড সংশ্লিষ্ট কোনো জটিলতা না দেখা দেয়ায় করোনা আক্রান্তের নবম দিনে চিকিৎসকরা তার হাসপাতালে থেকে চিকিৎসার প্রয়োজন নেই বলে সিদ্ধান্ত নেন। চিকিৎসকরা তাকে হাসপাতাল থেকে বাসায় পাঠিয়ে কঠোর আইসোলেশনে থেকে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাওয়ার ব্যবস্থাপত্র দিয়েছেন।’

আগামী ২৬ জানুয়ারি হাসানুল হক ইনুর কোভিড পরীক্ষা করা হবে জানিয়ে আব্দুল্লাহিল কাইয়ূম বলেন, চিকিৎসকরা তাকে ১৫ দিন বাসায় বাধ্যতামূলক বিশ্রাম থাকারও পরামর্শ দিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ