শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

দেশে দশের নিচে নামলো মৃত্যু, শনাক্ত ৬৫৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৫৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছেন ৮ জন।

বুধবার (২০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত ২৫৭ দিনের মধ্যে এটা একদিনে সবচেয়ে কম মৃত্যুর সংখ্যা।

এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ লাখ ২৯ হাজার ৬৮৭ জন। এ পর্যন্ত দেশে মোট ৭ হাজার ৯৫০ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৪ হাজার ৪৭২।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সরকারি-বেসরকারি ১৯৯টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৪১০টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩৫ লাখ ৬৬৭টি।

নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ২৬ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৫ দশমিক ১৩ শতাংশ। নতুন যে ৮ জন মারা গেছেন তারা সবাই পুরুষ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬১৭ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছে। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ৪ লাখ ৭৪ হাজার ৪৭২ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৮ শতাংশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ