বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময়

চকরিয়ায় মারকাযুল কোরআন মাদরাসার উদ্বোধনী ক্লাস শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার চকরিয়ায় দ্বীনিশিক্ষার প্রতিষ্ঠান মারকাযুল কোরআন ওয়াস সুন্নাহ মাদরাসার উদ্বোধনী ক্লাস শুরু হয়েছে।

বুধবার সকাল ৮টা ৩০ মিনিটে এ মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা মাহবুবুল আলমের সভাপতিত্বে কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাদরাসার হল রুমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী ক্লাস শুরু হয়।

এসময় মাদরাসায় উপস্থিত ছিলেন- চকরিয়া তাবলীগের আমির মাওলানা মোহাম্মদ হানিফ, বানিয়ারছর হামিউচ্ছুন্নাহ মাদরাসার মুহতামি মাওলানা কারী নূরুস সুলতান, ফাঁসিয়াখালী আশরাফুল উলুম মাদরাসার মুহতামি মাওলামা আব্দুল মান্নান এবং  এ মাদরাসার সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা।

এসময় আমন্ত্রিত মেহমানরা চকরিয়ায় মারকাযুল কোরআন ওয়াস সুন্নাহ নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করাই সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তারা বলেন, পবিত্র কুরআনের নির্দেশনা মোতাবেক আমাদের জীবন-যাপন করতে হবে।

দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে জ্ঞান অন্বেষণ এর ক্ষেত্রে সমাজে এজাতীয় দ্বীনি প্রতিষ্ঠান খুবই প্রয়োজন আছে বলে মনে করছেন তারা। একই সাথে মাদরাসার শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলতে প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা আন্তরিক হবেন বলেও আশা প্রকাশ করেন মেহমানরা।

উল্লেখ্য, মারকাযুল কোরআন ওয়াস সুন্নাহ মাদরাসা বিজ্ঞ আলেম ও সুদক্ষ পরিচালনা কমিটির সার্বক্ষণিক তত্ত্বাবধান পরিচালিত। জনতা মার্কেট রোড (সাব-রেজিস্ট্রি অফিসের একটু পশ্চিমে) হালকাকারা ২নং ওয়ার্ড চকরিয়া পৌরসভা কক্সবাজার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ