শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের ইমামের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের ইমাম হাফেজ মাওলানা জয়নাল আবেদিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাত ১০টার দিকে ধানমন্ডি গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান বলেন, প্রয়াত হাফেজ জয়নাল আবেদিন বিএনপির নিবেদিত প্রাণ একজন মানুষ ছিলেন। দীর্ঘদিন যাবত তিনি গুলশান চেয়ারপারসন কার্যালয়ে নামাজ পড়াতেন। প্রতিবছর রোজায় এখানে তিনি তারাবির নামাজও পড়াতেন। এর আগে তিনি বনানীতে চেয়ারপারসন কার্যালয়ে নামাজ পড়াতেন। অবসর সময়ে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কোরআন শিক্ষা দিতেন।

তার মৃত্যুতে গুলশান কার্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা শোক প্রকাশ করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ