বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

উজানী মাদরাসার মাহফিল আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: চাঁদপুরের কচুয়ায় অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া ইব্রাহিমীয়া উজানী মাদরাসার দুই দিনব্যাপী মাহফিল আগামীকাল (বৃহস্পতিবার) থেকে শুরু হবে।

বৃহস্পতি ও শুক্রবার অনুষ্ঠেয় দুইদিনের এই মাহফিল প্রতিদিন সকাল ১০টায় শুরু হওয়ার কথা রয়েছে৷ প্রথম দিন মাহফিল চলবে মধ্যরাত পর্যন্ত। দ্বিতীয় ও শেষ দিন মাহফিলের কার্যক্রম বাদ ফজর আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

প্রতি বছরের মতো এবারও মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন ক্বারী ইবরাহীম রাহিমাহুল্লাহ'র তিন প্রপৌত্র- মাওলানা আশেক এলাহী, ফজলে এলাহী এবং মাহবুব এলাহী। পরিচালনার দায়িত্ব আঞ্জাম দিবেন মাদরাসার নাজিমে তালিমাত মাওলানা আব্দুর রহমান৷

আওয়ার ইসলামকে এসব তথ্য নিশ্চিত করেছে উজানী মাদরাসার প্রাক্তন শিক্ষার্থী হাফেজ মাওলানা আবু রায়হান উজানবী৷

উল্লেখ্য, দেশের স্বনামধন্য এ শিক্ষাপ্রতিষ্ঠানটি ১৯০১ সালে প্রখ্যাত আলেমেদ্বীন, সুলতানুল আউলিয়া, রশিদ আহমদ গাঙ্গুহী রহ. এর বিশিষ্ট খলিফা-ক্বারী ইবরাহিম রহ. হাতে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে দারুল উলুম দেওবন্দের অনুকরণে প্রতিষ্ঠানটি যুগযুগ ধরে দ্বীনের খিদমত করে আসছে।

এরই ধারাবাহিকতায় প্রতি বছর অনুষ্ঠিত হয় বার্ষিক ওয়াজ মাহফিল; এ উপলক্ষ্যে দেশ-বিদেশের বরেণ্য ওলামায়ে কেরামের আগমনে ধন্য হয় উজানী। মাহফিলকে কেন্দ্র করে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এলাকাবাসীর মাঝে। নিজ নিজ আত্মীয়-স্বজন এবং দূরদূরান্তের আগত মেহমানদেরকে অত্যন্ত সম্মানের সাথে আপ্যায়ন করতে ভালোবাসে উজানীর ধর্মপ্রাণ মানুষ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ