শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

তোমাদের বাড়ি ও বাড়ির আশপাশ পরিষ্কার রেখো: রাসুলের এ নির্দেশ পালনে রাস্তায় তারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তোমাদের বাড়ি ও বাড়ির আশপাশ পরিষ্কার রেখো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এ শ্লোগানকে সামনে রেখে মাদরাসাতুল বালাগ ঢাকার আয়োজনে ছাত্র শিক্ষক, অভিভাবক ও এলাবাসীর অংশগ্রহণে নগর পরিচ্ছন্নতার উদ্যোগ গ্রহণ করা হয়।

সোমবার সকাল ১১ টা থেকে দুপুর একটা পর্যন্ত চলে পরিচ্ছন্নতার এ কার্যক্রম।

মাদরাসাতুল বালাগ ঢাকার প্রিন্সিপাল লেখক ও গবেষক মুফতি আহসান শরীফের নেতৃত্বে এ কর্মসূচীতে উপস্থিত ছিলেন হাজারীবাগ ইত্তেহাদুল উলামার মজলিসে শুরার সদস্য মাওলানা ফিরোজ আহমেদ। আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সিদ্দিকুর রহমান, ধানমন্ডি থানার এসআই মিজানুর রহমান, হাজারীবাগ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আব্দুর রহিম ঝাউচরী, শ্যামবাজার মসজিদের খতিব কারী সোহাইল মাহমুদ সাবেরীসহ অভিভাবক ও স্থানীয় স্থানীয় নেতৃবৃন্দ।

উপস্থিত লোকজন পুলকিত নয়নে বিষয়টি উপভোগ করেন এবং নিজেরা পরিছন্নতার কাজে আগ্রহ প্রকাশ করেন।

মুফতি আহসান শরীফ বলেন, আল্লাহ সুন্দর তিনি সুন্দর কে পছন্দ করেন। পবিত্র কোরআনে রয়েছে, নিশ্চয়ই আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে পছন্দ করেন। এজন্য আমাদের সামনে যখনই ময়লা, নোংরা, আবর্জনা ও অপরিচ্ছন্নতা সামনে আসবে, তৎক্ষণাৎ আমরা তা পরিষ্কার এবং পবিত্র করার উদ্যোগ গ্রহণ করব। এতে আমাদের সমাজ থেকে রোগ বালা দূর হবে। জীবন হবে সুন্দর ও সুখময়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ