শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

গাজীপুরে ইমামকে লাঞ্ছনা আ.লীগ নেতার, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গভীর রাতে এক অনুষ্ঠানের জন্য গরু জবাই করতে ইমামকে বেশ কয়েকবার ফোন দেয়া হয়। ঘুমন্ত ইমাম ফোন রিসিভ করতে না পারায় বিক্ষুদ্ধ হয়ে ওই বাড়ির লোকজন তার ঘরের দরজায় এসে ডাকাডাকি শুরু করেন।

পরে দরজা খোলার পর মসজিদের ইমাম মুফতি মাওলানা মুহা. আব্দুল মজিদকে অকথ্য ভাষায় গালাগাল ও জুতাপেটা করেন গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

উত্তর চকপাড়া বায়তুন নূর জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা মুহা. আব্দুল মজিদকে লাঞ্ছনার প্রতিবাদে সোমবার দুপুরে বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মোয়াজ্জিন, মুসল্লি ও গ্রামবাসী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

স্থানীয়রা জানান, গরু জবাই করে দেয়ার জন্য গত শুক্রবার রাত ১২টার দিকে ওই ইমামকে ফোন করা হয়। কিন্তু তিনি ঘুমিয়ে পড়েছিলেন বলে ফোন আর রিসিভ করতে পারেননি। পরে তার ঘরের সামনে এসে ডাকাডাকি করলে তিনি দরজা খুলে দেন। পাশেই একটি রুমে বসবাস করেন আওয়ামী লীগ নেতা রফিক। বিছানা থেকে উঠে এসে ইমামের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি।

লাঞ্ছনার শিকার ইমাম আ.মজিদ বলেন, কিছু বুঝে উঠার আগেই রফিক তাকে জুতাপেটা শুরু করেন। এ ঘটনার প্রতিবাদে সোমবার শত শত মানুষ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ