বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’ 

রাঙামাটিতে যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নে দেশীয় বন্দুকসহ ৭ জনকে আটক করেছে যৌথবাহিনী। রোববার (১৭ জানুয়ারি) বিকেলে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বাওয়াপাড়া এলাকার চাইলগ্য ত্রিপুরা (৬০), বলিরাম ত্রিপুরা (৪৮), বিরমনি ত্রিপুরা (৪৫) বিষ্ণমনি ত্রিপুরা (৪৪) ও জীবন ত্রিপুরা (২৬)। রাঙামাটির রাজস্থলী উপজেলার লক্ষণ ত্রিপুরা (৩০) ও বীর বাহাদুর ত্রিপুরা (২৬)।

রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটককৃতদের কাছ থেকে ছয়টি দেশে তৈরি বন্দুক, ছুরি, বারুদ, কার্তুজের খোসা উদ্ধার করা হয়। এ ঘটনায় দুইটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) ছুফি উল্লাহ জানান, আগামীকাল আটকৃতদের আদালতে তোলা হবে। তারা কোন আঞ্চলিক দলের সদস্য কিনা তা তদন্তের পর বলা যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ