বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

মাঝির ছেলের ৫০০ কোটি টাকা: অনুসন্ধানে দুদক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মো. আলী প্রকাশ নামে কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পিয়নের শতকোটি টাকার সম্পদের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

দুদকের একটি সূত্রে জানা যায়, মো. আলী প্রকাশ কক্সবাজারের পিএমখালীর দরিদ্র নৌকার মাঝি ইলিয়াস প্রকাশ ওরফে কালু মাঝির ছেলে। বাবা নৌকার মাঝি হলেও আলী প্রকাশ মানুষরে বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

জানা যায়, কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মোহাম্মদ আলীর বাসায় গৃহকর্মীর কাজ করতেন আলী প্রকাশ। ২০১০ সাল পর্যন্ত সেখানেই গৃহকর্মীর কাজ করেছেন তিনি।

১৯৯৪ সালে ব্যবসায়ী মোহাম্মদ আলীর বাসায় কাজ শরু করেন। দীর্ঘদিনের বিশ্বস্থতার কারণে বাড়ির কেয়ারটেকার পাশাপাশি কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফিসে পিয়নের কাজও দিয়েছেলেন তাকে। সেই পিয়ন মো. আলী প্রকাশ ১০ বছরের ব্যবধানে এখন প্রায় ৫০০ কোটি টাকার মালিক।

দুদকের কাছে তার বিষয়ে করা অভিযোগ থেকে জানা যায়, কক্সবাজার শহরের প্রাণকেন্দ্রে আলী প্রকাশ ১২ কোটি টাকা ব্যয়ে তৈরি করেছেন বিলাসবহুল দুটি বাড়ি। এছাড়া চট্টগ্রাম শহরে তার বেশ কিছু ফ্ল্যাট ও একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। কক্সবাজার বিমানবন্দর সড়কের পাশেও রয়েছে চারতলা বিলাসবহুল বাড়ি। এছাড়া শত বিঘাজমির পাশাপাশি রয়েছে নামে -বেনামে অঢেল সম্পদ।

দুদকের উর্দ্ধতন এক কর্মকর্তা বলেন, পিয়ন মো.আলীর একটি অভিযোগ কমিশনে এসেছে অনেক আগেই। যাচাই-বাছাই করার পর এই বিষয়ে ইতোমধ্যে তদন্তে নেমেছে দুদক। তদন্ত সম্পন্ন হলে এসব বিষয় নিয়ে কমিশন থেকে হয়তো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ