শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি

খুব শিগগিরই ভারতের ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ: দোরাইস্বামী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে উৎপাদিত করোনার ভ্যাকসিন বাংলাদেশ খুব শিগগিরই পাচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তবের বরাতে কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ভ্যাকসিন নিয়ে খবর প্রকাশের প্রেক্ষিতে শনিবার হাইকমিশনার দোরাইস্বামী একথা জানান।

ওই মুখপাত্রের বরাতে খবরে বলা হয়, বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোতে ভ্যাকসিন পাঠানোর বিষয়টি অগ্রাধিকারে থাকলেও এখনই কাছের বা দূরের কোনো বন্ধু রাষ্ট্রের অনুরোধ রাখতে পারছে না ভারত।

শনিবার বিকেলে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরে এক অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের এ বিষয়ে প্রশ্নের জবাবে দোরাইস্বামী বলেন, ভারতে উৎপাদিত ভ্যাকসিন প্রতিবেশীরা প্রথমে পাবে। তার মধ্যে বাংলাদেশ অগ্রাধিকারে। এটা আমরা বরাবরই বলছি। ভারতের লোকজনের ভ্যাকসিন পাওয়ার কাছাকাছি সময়েই বাংলাদেশ পাবে- এটা বলতে পারি।

কবে নাগাদ বাংলাদেশ ভ্যাকসিন পেতে পারে? এমন প্রশ্নের উত্তরে ভারতীয় হাইকমিশনার বলেন- কবে, কীভাবে ভ্যাকসিন পৌঁছবে সেই টাইম শিডিউল নিয়ে আমরা কাজ করছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ