রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

সাকিব আল হাসানের দাদির ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্রিকেটার সাকিব আল হাসান তার দাদি রেবেকা নাহার ইন্তেকাল করেছেন। বুধবার রাত দশটার দিকে মাগুরা শহরের কেশব মোড়ে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল আনুমানিক ৮৭ বছর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত রেবেকা নাহারের আরেক নাতী (মেয়ের ছেলে) জাতীয় দলের সাবেক ফুটবলার মেহেদি হাসান উজ্জ্বল এ খবর নিশ্চিত করেন। উজ্জ্বল জানান, দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। সবশেষ মঙ্গলবার ঢাকার নিউরো সাইন্স হাসপাতাল থেকে মাগুরায় আনা হয় তাকে।

রেবেকা নাহার দুই ছেলে ও তিন মেয়ের জননী। তিনি নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাদের মধ্যে সাকিব আল হাসান বর্তমানে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলে খেলছেন। আর মেয়ের ছেলে মেহেদি হাসান উজ্জ্বল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ