রবিবার, ০১ নভেম্বর ২০২৬ ।। ১৬ কার্তিক ১৪৩৩ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আশরাফ ফাউন্ডেশনের দুই যুগ পূর্তি উপলক্ষে ইসলাহি মাহফিল আজ শেখ হাসিনাসহ ৪১ জনের অভিযোগ গঠনের শুনানি আজ ইউসুফ (আ.)-এর জামা থেকে তিন শিক্ষা তুলে ধরলেন মসজিদে নববীর খতিব আইএবি ঢাকা মহানগর দক্ষিণের উপদেষ্টা পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত জুমার খুতবায় হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি! জুলাই সনদ বাস্তবায়ন ও কওমি সনদের পূর্ণাঙ্গ স্বীকৃতির দাবি খেলাফত মজলিসের বরুণার আত্মশুদ্ধির পয়গাম এইচএসসিতে এক-দুই বিষয়ে ফেল, সাপ্লিমেন্টারি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী  উজবেকিস্তান সফরে মাওলানা তারিক জামিল

সিলেটে ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে কিশোরকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হবিগঞ্জের বাহুবল উপজেলায় ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে আলমগীর মিয়া (১৭) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পুটিজুরী ইউনিয়নের বাংলাবাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।

নিহত আলমগীর পুটিজুরী ইউনিয়নের আহমদপুর গ্রামের আফতাই মিয়ার ছেলে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বাহুবল থানার ওসি মুহা. কামরুজ্জামান।

জানা যায়, বাহুবলের পার্শ্ববর্তী উপজেলা নবীগঞ্জের বড়চর গ্রামের একটি ওয়াজ মাহফিলে অংশ নিতে যায় আলমগীর। ওয়াজ মাহফিল শুনে বাড়ি ফেরার পথে পুটিজুরী ইউনিয়নের বাংলাবাজার নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা নিয়ে আসা দুর্বৃত্তরা আলমগীরকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।

মুমূর্ষু অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ