রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

করোনা ধ্বংসকারী নাকের স্প্রে উদ্ভাবনের দাবি বিআরআইসিএম’র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানুষের নাক, নাসিকারন্ধ্র, মুখ গহ্বর এবং শ্বাস ও খাদ্যনালীর মিলনস্থলে অবস্থান করা করোনাভাইরাস ধ্বংস করতে পারে এমন একটি নাকের স্প্রে উদ্ভাবনের দাবি করেছে বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস (বিআরআইসিএম)।

মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে প্রথমবারের মতো বিষয়টি সামনে আনে বিআরআইসিএম।

বিআরআইসিএম-এর প্রতিনিধি বৈঠকে জানান, তারা যে সলুশন তৈরি করেছেন তা ৩/৪ ঘণ্টা পর স্প্রে করা হলে নাক, নাসিকারন্ধ্র, মুখ গহ্বর এবং শ্বাস ও খাদ্যনালীর মিলনস্থলে অবস্থান করা করোনা ভাইরাস ধ্বংস হবে। এতে কেউ যদি সংক্রমিত ব্যক্তির কাছাকাছি যায় এবং সংক্রমণ ঘটে, তবে এই স্প্রে ভাইরাস ধ্বংস করবে।

আরও জানানো হয়, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০০ জন কোভিড-১৯ রোগীর মধ্যে এই স্প্রের ট্রায়াল করা হয়েছে। এতে কোভিড-১৯ রোগীর ভাইরাল লোড কমার প্রমাণ পাওয়া গেছে। স্প্রেটির নাম ‘বঙ্গোসেফ ওরো ন্যাজাল স্প্রে’। বাংলাদেশই প্রথম এ ধরনের স্প্রে উদ্ভাবন করেছে দাবি প্রতিষ্ঠানটির।

কমিটির সদস্য হাবিবে মিল্লাত জানান, কমিটি এই স্প্রেটি আরও ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য বলেছে। এছাড়া বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিল এবং সংশ্লিষ্ট দফতর থেকে অনুমোদন নিতে বলা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ