শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন

সাঈদ খোকনের মানহানির দুই মামলার আদেশ ১৯ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসকে নিয়ে মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে দুই মামলার আদেশের জন্য আগামী ১৯ জানুয়ারি (মঙ্গলবার) ধার্য করেছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালত এই দিন ধার্য করেন। এদিন সাঈদ খোকনের বিরুদ্ধে পৃথক দুই মামলা গ্রহণের বিষয়ে আদেশের জন্য ধার্য ছিল। কিন্তু বিচারক আজ আদেশ না দিয়ে নতুন দিন ধার্য করেন।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে কাজী আনিসুর রহমান ও অ্যাডভোকেট মো. সারওয়ার আলম বাদী হয়ে মামলা দুটি করেন। আদালত দুই বাদীর জবানবন্দি গ্রহণ করেন। এরপর শুনানি শেষে আদালত আদেশের জন্য মঙ্গলবার ধার্য করেন।

উল্লেখ্য, গত শনিবার দুপুরে রাজধানীতে এক মানববন্ধনে বর্তমান মেয়র শেখ তাপসের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন সাবেক মেয়র সাঈদ খোকন। পরের দিন রোববার এক কর্মসূচিতে অংশগ্রহণ শেষে সাঈদ খোকনের এ বক্তব্যকে ব্যক্তিগত অভিমত বলে মন্তব্য করেন মেয়র তাপস। এরপর গতকাল সোমবার সাঈদ খোকনের বিরুদ্ধে মামলার কথা জানান তাপস।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ