রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

কোয়ারেন্টাইনে আরও ৬০ যুক্তরাজ্য প্রবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার নতুন তাণ্ডবলীলার মধ্যেই যুক্তরাজ্য থেকে বাংলাদেশে প্রবাসীদের আসা অব্যাহত রয়েছে। সোমবারও যুক্তরাজ্য থেকে ৬০ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দেশে আসা এসব প্রবাসীদের হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

জানা গেছে, বিমানের বিজি ২০২ ফ্লাইট সোমবার দুপুর ১২টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ ফ্লাইটে আসা ৬০ জন প্রবাসীর মধ্যে ৪৩ জন ছিলেন সিলেটের। বিমানবন্দর থেকে এসব যাত্রীদের সরাসরি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য নির্ধারিত হোটেলে নিয়ে যাওয়া হয়। বাকি ১৭ জন প্রবাসী ঢাকায় গিয়ে নামেন। পরে তাদেরকেও নেয়া হয় কোয়ারেন্টাইনে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ জানান, সোমবার যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের সবার করোনা নেগেটিভ সার্টিফিকেট ছিল। বিমানবন্দরের হেলথ ডেস্কে সেটি প্রদর্শন করে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। পরে যাত্রীদের ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখতে হোটেলে নিয়ে যাওয়া হয়।

তিনি জানান, সপ্তাহের সোম ও বৃহস্পতিবার একটি করে ফ্লাইট যুক্তরাজ্য থেকে সিলেটে আসে। করোনার কারণে সরকার থেকে যুক্তরাজ্যের ফ্লাইটের বিষয়ে কোনো নিষেধাজ্ঞা না এলে ফ্লাইট আসা অব্যাহত থাকবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ