বুধবার, ০৮ জুলাই ২০২৬ ।। ২৪ আষাঢ় ১৪৩৩ ।। ২৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের প্রত্যাশা এখনো পূরণ হয়নি: ছাত্র জমিয়ত নরসিংদীতে মাটির ঘর ধ্বসে শিশুর মৃত্যু অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করতে চাই: প্রধানমন্ত্রী ‘ভূমিধসে নারী-শিশুর মৃত্যু বেদনাদায়ক, দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে’ ভারী বৃষ্টিপাতে ৪ বিভাগে বন্যার আশঙ্কা রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের কার্যক্রম চলমান কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার প্রতিহতের ঘোষণা ইত্তেফাক শিক্ষা বোর্ডের হাফেজিয়া বোর্ড গঠন ‘আইনবিরোধী’, সরকারি সভায় অংশ নিচ্ছে না হাইআতুল উলয়া ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১ এইচএসসি পরীক্ষা নিয়ে গুজব থেকে বিরত থাকার আহ্বান আন্তশিক্ষা বোর্ডের

কাপ্তাই সার্কেল পুলিশের ব্যারাকে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাঙ্গামাটির কাপ্তাইয়ে সার্কেল পুলিশের ব্যারাকে অগ্নিকাণ্ডে দুইটি ঘর ভস্মীভূত হয়েছে। সোমবার (১১ জানুয়ারি) রাত ৮ টায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়। পরে জানা যায় ব্যারাকের গ্যাস সিলিণ্ডার বিস্ফোরিত হওয়ায় আগুনের লেলিহানশিখা ছড়িয়ে তিনটি ঘর ভষ্মিভূত হয়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে আধা ঘন্টায় যৌথভাবে চেষ্টা চালিয়ে 'কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স' ও 'বাংলাদেশ নৌ বাহিনীর কাপ্তাই শহীদ মোয়াজ্জেম ঘাঁটির ফায়ার সার্ভিস ইউনিট ' আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউসার এবং কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুল আনসারি জানান, বিদ্যুৎ এর শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত্র হতে পারে। তবে কোন পুলিশ সদস্য আহত হন নাই।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ