রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

অতীতে ধর্ষণের সুষ্ঠু বিচার না হওয়ায় ধর্ষণ বন্ধ হচ্ছে না: খেলাফত আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, দেশে আজ যিনা-ব্যভিচার, জুলুম-নির্যাতন, খুন-ধর্ষণের কারনে চরম দূরাবস্থা চলছে। অতীতে ধর্ষণের সুষ্ঠু বিচার না হওয়ায় ধর্ষণ বন্ধ হচ্ছে না। ধর্ষকের সাথে বিবাহ দিয়ে দেয়া কোন আইনি সমাধান হতে পারে না।

আজ মঙ্গলবার বিকালে হবিগঞ্জের কাটখালীতে বাংলাদেশ খেলাফত আন্দোলনের সুধী সমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এ জটিল পরিস্থিতি থেকে উত্তরণে আল্লাহ প্রদত্ত্ব খেলাফত শাসন ব্যবস্থাই একমাত্র পথ। কেননা ইনসাফ ভিত্তিক খেলাফত শাসন ব্যবস্থাই পারে সকল ক্ষেত্রে দেশের জনগনের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে। তাছাড়া ধর্মহীন রাজনীতি বা বিধর্মীদের আমদানী করা ফর্মূলা তন্ত্র- মন্ত্রের মাধ্যমে দেশে শান্তি বা জনগনের ন্যায্য অধিকারের আশা করা চরম বোকামী।

মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন ও ইসলামী রাজনীতি বন্ধের ষড়যন্ত্র ধর্মপ্রাণ জনতা কখনো বরদাশত করবে না। সব ধরনের ষড়যন্ত্রের মোকাবেলায় খেলাফত আন্দোলনের প্রতিটি কর্মী জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।
আলহাজ আতিকুর রহমান নান্নু মুন্সী বলেন, কোরআন সুন্নাহর পরিপূর্ন বাস্তব অনুশীলনের মাধ্যমে দেশে সৎ, চরিত্রবান, দেশপ্রেমিক ও সুনাগরিক তৈরী সকল অপরাধ নির্মূল হবে।

সভাপতির ভাষণে মাওলানা আরিফ বিল্লাহ বলেন, সুন্দর ও আদর্শ রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার কাজ করতে হবে। যতদিন পর্যন্ত কোরআনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত এর জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে।

সভায় মাওলানা আরিফ বিল্লাহকে সভাপতি ও মাওলানা জুনায়েদ আহমদ কাটখালীকে সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ খেলাফত আন্দোলন হবিগঞ্জ জেলা কমিটি পূনঃগঠন করা হয়।

হবিগঞ্জ জেলা আমীর মাওলানা আরিফ বিল্লাহর সভাতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, খেলাফত আন্দোলনরে কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আলহাজ আতিকুর রহমান নান্নু মুন্সি, মাওলানা আব্দুল কাদির, মাওলানা সাব্বির আহমেদ, মাওলানা জুনায়েদ আহমদ কাটখালী, মাওলানা হাকিম সিরাজুল ইসলাম, মাওলানা কাসিম বিল্লাহ নোমান, হাফেজ আশিকুর রহমান, মাওলানা মোখলেছুর রহমান, মাওলানা নাসির উদ্দিন ও আব্দুল মজিদ প্রমূখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ