রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

‘সাংবাদিক মিজানুর রহমানের মৃত্যু গণমাধ্যমের জন্য অপূরণীয় ক্ষতি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের (৫৩) মৃত্যুতে ডা. জাফরুল্লাহ চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।

আজ গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, সাংবাদিক মিজানুর রহমান খানের মৃত্যুতে দেশের গণমাধ্যম জগতের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তিনি ছিলেন সৎ নিরপেক্ষ, বস্তনিষ্ঠ, সাহসী সাংবাদিকতার প্রতীক। সাংবাদিকতা ছাড়াও তিনি গণ বিশ্ববিদ্যালয়ে আইনের শিক্ষক ছিলেন এবং নিয়মিত কলাম লিখেতেন।

‘নিরপেক্ষ সাংবাদিককতায় তার অবদান, দেশপ্রেম, সততা এবং পেশাগত নিষ্ঠাকে সবাই ধারণ করলেই বহু প্রতিভায় গুনান্বিত সাহসী সাংবাদিক, কলামিস্ট, আইনের শিক্ষক মরহুম মিজানুর রহমান খানের প্রতি যথার্থ সম্মান জানানো হবে। শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।’

উল্লেখ্য, মিজানুর রহমান খান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মহাখালীর ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালে আজ সোমবার সন্ধ্যা ৬টা ০৫ মিনিটে ইন্তেকাল করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ