শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন

রোহিঙ্গা ফেরাতে চেষ্টা অব্যাহত আছে: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গা ফেরাতে সরকারের পররাষ্ট্রনীতি এখনও চালকের আসনে আছে। রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে দিতে আমাদের চেষ্টা অব্যাহত আছে। প্রতিবেশী রাষ্ট্র ভারত, চীন, থাইল্যান্ডসহ আরও অনেক দেশ স্বীকার করেছে যে মিয়ানমার রোহিঙ্গা সমস্যার সৃষ্টি করেছে। সবাই একই সুরে বলেছে, এর স্থায়ী সমাধান হলো লোকগুলোকে ফিরিয়ে নেয়া।

রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে মেজর (অব.) মোহাম্মদ এমদাদুল ইসলামের দুটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল মোমেন আরও বলেন, সিরিয়া, ইয়েমেন ও ইরাকের ১০ লাখ বাস্তুহারা মানুষকে ইউরোপের ২৭টি দেশে জায়গা দিতে গিয়ে হিমশিম খেতে হয়েছে। আর এখানে মানবিক কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ লাখ মানুষকে আশ্রয় দিয়েছেন। রোহিঙ্গারা যখন প্রথমদিকে দেশে আসে, তখন কেউ আমাদের সাহায্য করেনি। এখানকার লোকজনই রোহিঙ্গাদের ঠাঁই দিয়েছে, খাবার দিয়ে সাহায্য করেছে।

তিনি বলেন, ১৯৯২ সালে প্রায় দুই লাখ ৫৩ হাজার রোহিঙ্গা বাংলাদেশে এলেও পরবর্তী সময়ে আলোচনার মাধ্যমে তারা দুই লাখ ৩০ হাজার ফেরত নিয়ে যায়। তাই ১১ লাখ রোহিঙ্গাকেও ফেরত নিয়ে যাবে বলে আমরা আশাবাদী। কিন্তু কখন নিয়ে যাবে, তা বলা মুশকিল। তবে তাদের ফেরাতে সব ধরনের পদক্ষেপ বাংলাদেশ সরকার নিয়েছে। এ জন্য মিয়ানমারের সঙ্গে আমরা সার্বক্ষণিক আলোচনা চালিয়ে যাচ্ছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ