বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

বীমা পরিষেবায় অর্থ লেনদেনের বিষয়ে দেওবন্দের ফতোয়া!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের ওয়েব সাইটে এক ভাই প্রশ্ন করেছেন।
মুদারাবার নামে বীমা সেবা পরিচালিত হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। এই বীমা সংস্থাগুলি দাবি করে তারা হালাল পদ্ধতি ক্রয় বিক্রয় ও ব্যবসা করে থাকে। তাদের বিনিয়োগও হালাল।

বাকি সাধারণ বীমা সংস্থাগুলি ও তাদের কার্যক্রমও প্রায় একই রকম। বীমা সংস্থাগুলো ইসলামী বীমা নামেও পরিচালিত হচ্ছে। জানার বিষয় হলো লাভের অংশীদারিত্বের মাধ্যমে বীমা সংস্থার সঙ্গে ব্যবসা করা অথবা তাতে টাকা জমা রাখার কোনো সুযোগ আছে কি না? ইসলামী বীমার নামে যে সংস্থাগেুলো পরিচালিত হচ্ছে সেগুলোর বিধান কি?

দারুল উলুম দেওবন্দ উত্তর নং: ৬০২০০৪ এ বলে, একটি বীমা সংস্থায় যা কিছু করা হয় তাতে সুদ ও জুয়া উভয়টিরেই মিশ্রণ থাকে। আর এ দুটি জিনিসই কোরআনে নিষিদ্ধ রয়েছে। হারাম বলা হয়েছে। আপনার দেশের বীমা সংস্থাগুলোর কার্যক্রম সম্পর্কে জানতে হবে তারপর সেগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া যাবে। স্থানীয় আলেমদের কাছে এ বিষয়ে জানার অনুরোধ থাকবে। সূত্র: দারুল উলুম দেওবন্দ অনলাইন ফতোয়া সাইট

ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ