বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

এবার তুরস্কের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় আমিরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত।

গতকাল রোববার গভীর রাতে এ কথা জানিয়েছেন আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আনোয়ার গারগাশ। কাতারের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের পরই এমন আগ্রহের কথা জানালো আবুধাবী।

স্কাই নিউজ আরবিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তুরস্ককে বলতে চাই যে, আমরা সার্বভৌমত্বের জন্য পারস্পরিক শ্রদ্ধার কাঠামোর মধ্যে আমাদের সম্পর্ককে স্বাভাবিক করতে চাই।

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, আঙ্কারা ও আবুধাবির মধ্যে বিরোধ বা সমস্যা সৃষ্টি করার কোনো কারণ নেই। তাই তাদের আহ্বান জানিয়ে বলবো, মুসলিম ব্রাদারহুডকে সমর্থন দেয়া বন্ধ করতে এবং আরব বিশ্বের সঙ্গে যেন সম্পর্ক পুনঃস্থাপন করে।

সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যে তুরস্কের এক নম্বর বাণিজ্য অংশীদার উল্লেখ করে তিনি বলেন, আমরা তুরস্কের সঙ্গে কোনো বিরোধ লালন করি না।

এর আগে গত ৫ জানুয়ারি কাতারের সঙ্গে দীর্ঘ তিন বছরের দ্বন্দ্ব নিরসন করে সম্পর্ক স্বাভাবিক করেছে চার উপসাগরীয় আরব দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশর।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ