বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২, আহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাতক্ষীরায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে দু’জন নিহত ও আহত হয়েছেন অন্তত ১৫ জন। আজ রোববার সকাল ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শাকদহা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দু’জনের মধ্যে এক জনের নাম রামপদ মণ্ডল (৪৫)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আড়পাঙ্গাশিয়া গ্রামের মৃত মাদার মণ্ডলের ছেলে। তবে নিহত অপর যুবকের পরিচয় এখনো জানা যায়নি।

সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক তারেক হাসান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সাতক্ষীরা থেকে খুলনাগামী যাত্রীবাহী একটি বাস সকাল ৮টার দিকে শাকদহা ব্রিজের কাছে অপর একটি বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি সড়কের পাশে খালে পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ