বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

টুইটার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করে বলেছেন, রাজনৈতিক শত্রুদের সঙ্গে যোগসাজশ করে টুইটার তার মুখ বন্ধের ষড়যন্ত্র করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার তার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেয়ার পর শুক্রবার (৮ জানুয়ারি) তিনি অভিযোগটি করেন।

পরে ট্রাম্প তার সরকারি অ্যাকাউন্ট থেকে একের পর এক টুইট করে যান। সে সব টুইটে তিনি বলেন, টুইটার তার মুক্ত বক্তব্য নিষিদ্ধ করার ক্ষেত্রে আরও একধাপ এগিয়েছে এবং আজ রাতে ডেমোক্রেট ও র‌্যাডিকেল বামদের সঙ্গে মিলে টুইটার স্টাফরা তার মুখ বন্ধের উদ্যোগ নেয়।

তবে এ পোস্টটিও টুইটার খুব দ্রুতই মুছে দিয়েছে। এ দিকে টুইটারের এ উদ্যোগ আগে থেকেই আঁচ করে ট্রাম্প তার এ বক্তব্য বিবৃতি হিসেবে হোয়াইট হাউসের প্রেস অফিস থেকেও প্রচার করেছেন।

ট্রাম্প একই সঙ্গে ভার্চুয়ালি নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে তার ফলোয়ারদের সঙ্গে মিলিত হওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, আমরা বিভিন্ন সাইটের সঙ্গে আলোচনা করছি। খুব দ্রুত বড় ধরনের ঘোষণা আসবে। আমরা চুপ থাকব না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ