রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

ইসলাম, দেশ ও মানুষের জন্য ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন জমিয়ত নামক সংগঠনটির সাথে আমাদের পূর্বপুরুষ উলামায়ে দেওবন্দের বহু ত্যাগ ও কুরবানী মিশে আছে। তাদের সংগ্রাম ও আন্দোলনেই এই উপমহাদেশে থেকে ইংরেজ শাসনের বিদায়ঘন্টা বেজেছে এবং তারা বিতাড়িত হয়েছে। তাদের রেখে যাওয়া সংগঠন হল জমিয়ত।

আজ রোববার পল্টনস্থ দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর জমিয়ত আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মাওলানা আফেন্দী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমাদেরকে ইসলাম, দেশ ও মানুষের জন্য যে কেন ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান গাজিপুরীর পরিচালনায় উক্ত যোগদান অনুষ্ঠানে বাড়ী, সাভার, উত্তরা, লালবাগ, কামরাঙ্গীরচর, রামপুরা, চকবাজার, বাড্ডা ও ভাটারাসহ বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরাম, চাকুরিজীবী ও ব্যাবসায়ীসহ নানা শ্রেণীপেশার ৩২ জন দলের নীতি-আদর্শে একমত হয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে যোগদান করেন। এতে আরো বক্তব রাখেন দলের প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, অফিস সম্পাদক মাওলানা আব্দুল গাফফার ছয়ঘরী,মহানগর জমিয়তের যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতী বশীরুল হাসান খাদিমানী,মাওলানা আবূ মূছা,মাওলানা হাসান প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ