শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ভারতে আগুনে পুড়ে ১০ নবজাতক শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের মহারাষ্ট্রের একটি হাসপাতালে আগুনে পুড়ে কমপক্ষে ১০ শিশু নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দিবাগত আনুমানিক রাত ২টার দিকে ভান্ডারা জেলার জেনারেল হাসপাতালের নবজাতক কেয়ার ইউনিট আগুন লাগে।

ধোঁয়ায় ছেয়ে যায় আশপাশ। ঘটনাস্থলে দমকলর্মীরা পৌঁছানোর আগেই ১০ শিশুর মৃত্যু হয়। তবে সাত শিশুকে জীবিত উদ্ধার করা গেছে।

হাসপাতালের সিভিল সার্জন ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে জানান, হাসপাতালে ধোঁয়ার কুণ্ডলী দেখতে পেয়ে আমাকে খবর দেন নার্স। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে ছুটে আসি। এই হাসপাতালটি নবজাতক শিশুদের জন্য খুবই ভালো। কিন্তু দুর্ভাগ্যবশত ১০ শিশুর মৃত্যু হয়েছে। বাকি ৭ শিশু নিরাপদে আছে।

শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে দমকল বাহিনী। এ ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত নেমেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ