বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

ফেনীতে জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলো শিশুরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়ন গোবিন্দপুর আদর্শ গ্রামে বায়তুল আমান জামে মসজিদে ৪০ দিন ইমামের সাথে মসজিদে তাকবিরে উলার সাথে (প্রথম তাকবির) নামাজ আদায় করে ৭ থেকে ১৫ বছরের ১৫ জন শিশু কিশোর পেয়েছে বাইসাইকেল এবং দ্বিতীয় ৫ জন শিশু পেয়েছে ডিনার সেট ও তৃতীয় ৮ জন শিশু পেয়েছে কোরান শরিফ।

শুক্রবার (৮ জানুয়ারি) সকাল ৯টায় উওর গোবিন্দপুর আদর্শ গ্রাম বায়তুল আমান জামে মসজিদ কমিটির উপদেষ্টা হাজি আবু তাহের সভাপতিত্বে উওর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনীর জহিরিয়া মসজিদের খতিব মুফতি ইলিয়াস বিন মাজেম। বিশেষ অতিথি ছিলেন, লালপুল সুলতানীয়া মাদরাসার পরিচালক ক্বারি মুহাম্মদ কাসেমী, মাওলানা ছিদ্দিকুল্লাহ ও স্থানীয় সাংবাদিক এন এন জীবন।

মসজিদের খতিব মাওলানা নূর মুহাম্মদ বিন গাজী বলেন, কোমলমতী শিশুদের মসজিদমুখী করার জন্য এই উদ্যোগ এবং স্থানীয় অভিভাবকরা এই উদ্যোগকে স্বাগত জানান। তাকবিরে উলা নামাজ আদায় ও পরিচালনার জন্য উত্তর গোবিন্দপুর বায়তুল আমান জামে মসজিদের খতিব বিচারক হিসেবে ছিলেন।

গত ২২ নভেম্বর (রোববার) ফজর নামাজ দিয়ে এই কার্যক্রম শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত শেষ হয়। এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন মসজিদ কমিটির উপদেষ্টা প্রবাসী মুহা. হারুন কোম্পানি ও স্থানীয় প্রবাসীর অর্থায়নে। সার্বিকভাবে সহযোগিতা করেছেন উওর গোবিন্দপুর আদর্শ গ্রাম যুব সমাজ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ