বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

জ্বালানি তেলের দাম বাড়াল সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বের শীর্ষ অপরিশোধিত জ্বালানি তেল রফতানিকারক দেশ সৌদি আরব। দেশটি এবার এশিয়ার অঞ্চলের দেশগুলোর জন্য অপরিশোধিত জ্বালানি তেলের অফিশিয়াল সেলিং প্রাইস (ওএসপি) বাড়িয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে এই বাড়ানো দামে তেল কিনতে হবে এশিয়ার দেশগুলোকে। এছাড়া মার্কিন আমদানিকারকদেরও বাড়তি দামে কিনতে হবে সৌদি জ্বালানি তেল। তবে ছাড় পাবেন ইউরোপীয় আমদানিকারকরা।

দেশটির রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান সৌদি আরামকোর এক বিবৃতিতে বলা হয়েছে, ২০২১ সালের ফেব্রুয়ারির জন্য চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়াসহ এশিয়া মহাদেশের আমদানিকারক দেশগুলোর জন্য আরব লাইট ক্রুডের ওএসপি আগের মাসের তুলনায় ব্যারেলপ্রতি ৭০ সেন্ট বাড়ানো হয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের আমদানিকারকদের জন্য আরব লাইট ক্রুডের ওএসপি ব্যারেলপ্রতি ৭৫ সেন্ট বাড়িয়েছে সৌদি আরামকো, যা আগের মাসের তুলনায় ব্যারেলে ২০ সেন্ট বেশি।

তবে উত্তর-পশ্চিম ইউরোপের আমদানিকারকরা ব্যারেলে ১ ডলার ৯০ সেন্ট ছাড় পাবেন। সূত্র: রয়টার্স

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ