বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

গাড়ীটানা কারিমিয়া হাফেজিয়া মাদরাসায় শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পার্বত্যজেলা খাগড়াছড়ির মানিকছড়ির গাড়ীটানা দারুল ইসলাহ কারিমিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এতিম ও হতদরিদ্র ছাত্রদের মাঝে সিএইচটি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যেগে শীতবস্ত্র বিতরণ করা হয়।

রোববার (৬ জানুয়ারি) দুপুর ১টার সময় শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন কওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের উপদেষ্ঠা মাওলানা শামছুল হক্ব, উপজেলা সভাপতি ও মানিকছড়ি দারুচ্ছুন্নাহ মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা ফজলুল হক, জেলা সহসভাপতি ও তিনট্যহরি খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার মুফতি দিদারুল আলম কাসেমী, মাওলানা নুর মোহাম্মদ, উপজেলা সহসভাপতি ও তিনট্যহরি মুহিউস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা ফরিদ উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা সহসভাপতি অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মৌলানা ক্বারী আব্দুল ওয়াহেদ, উপজেলা সাংগঠনিক সম্পাদক ও জমিরিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু তাহের, উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল আল ফরিদী, হাফেজ নাসির উদ্দিন, হাফেজ মেরাজুল ইসলাম, মাওলানা আনোয়ার হোসাইন,হাফেজ নাইমুল ইসলামসহ উপজেলার উল্যেখযোগ্য ওলামায়ে কেরাম।

উল্লেখ্য; সংগঠনটির চেয়ারম্যান ও খাগড়াছড়ি কওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রবিউল ইসলাম শামীম বলেন পার্বতাঞ্চলের সুবিধাবঞ্চিত হতদরিদ্রদের পাশে দাঁড়াতে যথাসাধ্য চেষ্টা করছে সিএইচটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন। ধারাবাহিকভাবে খাগড়াছড়ি,রাঙ্গামাটি,বান্দরবানসহ খাগড়াছড়ি জেলার প্রতিটি কওমি মাদ্রাসায় এতিম ও অসহায় ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যেগ নেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ