শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন

লালবাগের প্রবীণ উস্তাদ মাওলানা আব্দুর রব আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগ মাদরাসার প্রবীণ উস্তাদ মাওলানা আব্দুর রব ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়িন্না ইলাইহী রাজিউন। আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাত ৯ টায় রাজধানীর ৫০০ শয্যা বিশিষ্ট মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

মাওলানা আব্দুর রব এর সাহেবজাদা ও লালবাগ মাদরাসার উস্তাদ মাওলানা সালমান আহমদ বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।

মাওলানা সালমান আহমদ জানান, মাওলানা আব্দুর রব দীর্ঘদিন যাবত অসুস্থতায় ভুগছিলেন। তার হার্ডের সমস্যা ছিলো। সবশেষ ডাক্তারের পরামর্শে তাকে ভর্তি করা হয় মুগদা জেনারেল হাসপাতালে। এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মাওলানা আব্দুর রব লালবাগ মাদরাসায় মদিনার হুজুর নামে খ্যাত ছিলেন। তিনি দীর্ঘদিন লালবাগ জামিয়ায় হাদিসের কিতাব পড়িয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৭ বছর। তিনি ৫ ছেলে ৩ মেয়ে রেখে যান। তার স্ত্রী আগেই ইহকাল ত্যাগ করেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ