রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

রাজধানীতে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মালিবাগ গুলবাগ এলাকায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু হয়েছে।

তারা হলেন- নেত্রকোনা কেন্দুয়া বাট্রা উপজলোর মুসলিম উদ্দিনের ছেলে নরু ইসলাম (২৭) ও একই জেলার মোস্তফার ছেলে রাকিব (২৫)। দুইজন একটি বেসরকারি প্রতিষ্ঠানে মার্কেটিংয়ের কাজ করতেন।

আজ বুধবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনায় ঘটে।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান জানান, মালিবাগ গুলবাগ এলাকায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু হয়েছে। দুই লাইন দিয়ে দু’টি ট্রেন অতিক্রম করার সময় একটি ট্রেনে ধাক্কায় তাদের মৃত্যু হয়।

মরদেহ দু’টি পুলিশ হেফাজতে আছে। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান এসআই শাহজাহান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ